Fri 7th Aug 2026, 3:56 am

ডিম বিক্রি করছেন চবি ছাত্রী

ডিম বিক্রি করছেন চবি ছাত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২১) ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন। পড়াশোনা এবং বিশ্ববিদ্যালয়ের খরচ মেটানোর জন্য তিনি মেরিগাছা বাজারে দুপুর থেকে সন্ধ্যা ৭-৮টা পর্যন্ত সিদ্ধ ও কাঁচা ডিম বিক্রি করছেন। টুম্পা জানায়, খুব কম লাভে তিনি ডিম বিক্রি করছেন, তবে প্রতিদিন ৫০০-৭০০ ডিম বিক্রি করে প্রায় দেড় হাজার টাকা লাভ হচ্ছে।

টুম্পা দোগাছী গ্রামের ভ্যানচালক আব্দুর রহিমের মেয়ে, যিনি আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ জোগাতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও তার বাবা ভ্যান চালিয়ে দুই বোনকে লেখাপড়া করাচ্ছেন, এবং টুম্পা নিজেও তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আয় করছে। তার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে সাড়া ফেলেছে এবং ফেসবুকে তার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী হয়ে বাজারে ডিম বিক্রি করা সাহসী পদক্ষেপ। উপজেলা প্রশাসন তার বাবাকে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং তাকে আরও সহযোগিতা করা হবে।